সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

আদর্শ দক্ষ স্কাউটার তৈরি এবং স্কাউটিং কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে দিনাজপুরে ৪৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় গত ২৯ এপ্রিল থেকে ০৪ মে ২০২৬ ইং পর্যন্ত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র  দশমাইল, দিনাজপুর এই কোর্স অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল মহাতাবু জলসার অনুষ্ঠিত হয়। পরে সকালে সার্টিফিকেট বিতরণে মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
কোর্সে মোট ৪০ জন ইউনিট লিডার, ১০ জন কোর্স স্টাফ, স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ৫৫ জন স্কাউটার সার্বিকভাবে কোর্স পরিচালনা ও কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
 কোর্সটির কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি স্কাউটার মোঃ ফইজুল ইসলাম (এলটি)।
 এছাড়াও কোর্স বাস্তবায়নে ও বিভিন্ন সেশন পরিচালনা করেন  আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) স্কাউটার বিনয় কুমার রায় (এলটি), আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) স্কাউটার খলিলুর রহমান,স্কাউটার মোঃ জিন্নাতুল ফেরদৌসী(এলটি),স্কাউটার মোয়াক্ষের আলম (সোনা),স্কাউটার মোঃ হায়দার গনি,স্কাউটার সুদীপ্ত কুমার বর্মন,স্কাউটার মোঃ আতিয়ার রহমান,
এবং স্কাউটার মোঃ আতিয়ার রহমান প্রামাণিক সহ আরো অনেকেই।
আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি পায় এবং মাঠ পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হয়। আদর্শ ও দক্ষ স্কাউটার গঠনের মাধ্যমে দেশের যুব সমাজকে নেতৃত্ব ও সেবামূলক কাজে আরও উদ্বুদ্ধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর