রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী

ডা.এম.এ মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

আসন্ন  টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. শওকত আলী শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় তিনি নিজ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সমর্থক শিক্ষকদের সঙ্গে নিয়ে নাগরপুর বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে মনোনয়ন গ্রহণ করেন।
মনোনয়ন সংগ্রহ শেষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শওকত আলী বলেন, টাঙ্গাইল – ৬  আসনের এমপি রবিউল আওয়াল লাভলু ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি আমাদের একটি নির্বাচনের সময় ও তারিখ ঘোষণা দেওয়ায় জন্য।
তিনি আরও বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সকল শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ আদায়ের লক্ষ্যে কাজ করা হবে আমার ব্রত। শিক্ষক ব্যবস্থাপনা আধুনিকায়নসহ সকল কাজে নিজেকে নিয়োজিত রাখবো। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে শিক্ষকদের বিপুল ভোটে আমি বিজয়ী হব। ইনশাআল্লাহ।
মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ কোহিনুর মিয়া জানান, প্রথম দিনে মনোনয়ন পত্র নিয়েছেন সভাপতি ০১ জন, সহ-সভাপতি ০৩ জন, সাধারণ সম্পাদক পদে ০৪ জন, এ পযন্ত মনোনয়ন পত্র ক্রয় করেন। অন্যান্য পদে কোন মনোনয়নপত্র বিক্রি হয়নি।
উল্লেখ্য, আগামী ২১ মে (বৃহস্পতিবার) নাগরপুর মহিলা কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৪৮৫ জন কর্মরত এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর