রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান কর্তৃক ঝালকাঠি এলজিইডি কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় বাগেরহাটে রেনুপোনা পাচারের সময় খুলনাগামী সন্দেহজনক বিআরটিসি বাস তল্লাশি করে প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

 

জব্দকৃত চিংড়ি রেনু ঝালকাঠি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয় এবং বাস চালক ও হেল্পারদের সতর্ক করে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

 

সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর