উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খান রুকু, প্রভাষক একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা আক্তারসহ অনেকেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উপজেলার দেউলা-মালশন খালে দেউলা-বড়গাছা ব্রীজ থেকে মালশন-গিরিগ্রাম অভিমুখে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হলো। এতে খননকৃত খালের বাঁধে রাস্তা নির্মাণ, বৃক্ষ রোপন এবং কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজে মোট ৭৫ লাখ ২৪ হাজার ৫৪৩ টাকা ব্যয় ধরা হয়েছে।