বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
smart

নওগাঁর সাপাহারে  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের অংশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেওয়া উপলক্ষে  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
পহেলা বৈশাখ মঙ্গলবার  সকাল এগারো টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  বৈশাখী শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালা গুলো অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ ১ মোস্তাফিজুর রহমান।
 উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম , অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান , জাতীয়তাবাদী দল বিএনপি’র সাপাহার উপজেলা সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু  সহ উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিক। র‍্যালি শেষে সংসদ সদস্য বৈশাখী উদযাপন’র  সাংস্কৃতিক অনুষ্ঠান, জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভায় যোগদান করেন অপরদিকে বিকেল বেলা উপজেলার হোসেন ডাঙ্গা গ্রামের রাস্তার উপরে ১১  মিটার ব্রিজ নির্মাণের শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর