রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি-মাসুদুজ্জামান মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক এসএম মোজাহারুল ইসলাম ও রাজু বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূণার্ঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১১ এপ্রিল আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা  ও সদস্য সচিব মনোয়ার হোসেন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি শামসুল আলম, সহসভাপতি নাজমুল, গোলাম মোস্তফা বাবু, শহিদুল্লাহ শেখ, হালিম মন্ডল, রবিউল ইসলাম শামীম, আব্দুল খালেক, ইমরুল কায়েস রবি, যুগ্ম সম্পাদক শাহিনুজ্জামান খান, দুলাল উদ্দিন, আলমগীর বাবু, ইসরাইল হোসেন, মিজানুর রহমান, আব্দুল আলিম, প্রচার সম্পাদক আবু সাইদ শেখ, দপ্তর আবুল কাসেম, অর্থ সম্পাদক ফজলুর রহমান খান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান মাসুদ মন্ডল জানান-বর্তমান কমিটিতে ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়েছে। এতে আমি খুশি। আশা করি নবনির্বাচিত কমিটিকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে অত্র এলাকার উন্নয়ন সহ দলকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
এসময় সাধারণ সম্পাদক এসএম মোজাহারুল ইসলাম বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাজপাড়া ইউনিয়ন বিএনপি এর নতুন কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি  দায়িত্ব পেয়ে গভীর ভাবে কৃজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারপার্সনের প্রতি।
একই সাথে সকল নেতাকর্মীদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কমিটি কেবল একটি সাংগঠনিক কঠামো নয়।এটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলক। আমি বিশ্বাস করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এই কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে।
সেই সাথে আমি পাবনা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব  এবং আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর