শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত ১৮ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিল লফস

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামী দিনে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সৃজনশীল কাজে সম্পৃক্ত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল ​বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) এই শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।
​অনুষ্ঠানে ১৮ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের ভালো ফলাফলের কারণেই আজ এই বৃত্তি প্রদান করা হলো। আমরা আশাবাদী, আগামী দিনে তোমরা আরও ভালো ফলাফল করবে। এই সামান্য সহযোগিতা মূলত তোমাদের উৎসাহিত করার জন্য।”
​বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে প্রশাসক শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। একইসঙ্গে সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করতে উপস্থিত সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
​লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
​উপস্থিত ছিলেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লফস-এর প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার।
​অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে লফস-এর এই উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর