পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল এগারোটার সময় অনুষ্ঠিত বিদ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
বক্তব্য দেন সিনিয়র শিক্ষক শাহজামান, রজব আলী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মো: ইয়াছিন আলী। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রিফাত নাফসি, জিহাদ হাসান, দশম শ্রেণির শিক্ষার্থী ইফরাত হাসান,
নবম শ্রেণির শিক্ষার্থী ফারদিন হাসান।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে মোট ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে জেনারেল শাখা থেকে ৭৫ জন এবং ভোকেশনাল শাখা থেকে ৪২ জন। তিনি আশা বাদী পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে।