শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন ‎করলেন অতিরিক্ত আইজিপি

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ClQKS1NuYXBjaGF0LzEzLjg2LjEuMCAoU00tQTEyN0Y7IEFuZHJvaWQgMTMjQTEyN0ZYWFNERFhKNiMzMzsgZ3ppcCkgVi9NVVNIUk9PTRDZqI6p7QE=

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে তিনি প্রথমে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে ঈশ্বরদী থানায় গিয়ে থানার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত আইজিপিকে স্বাগত জানান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। বিকেল ৩টার দিকে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন। পরে বিকেলে তিনি ঈশ্বরদী থানায় যান।
‎সেখানে থানার বিভিন্ন দপ্তর, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধবভাবে কাজ করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান, রূপপুর ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর