বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা ক্যাব : দোষীদের গ্রেফতার দাবি রাণীনগরে ভোগান্তি ও অনিয়ম ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানী তেল অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনি: প্রাণ গেল যুবকের, প্রশ্নবিদ্ধ জনতার বিচার হলি চাইল্ড স্কুলে এসএসসিদের বিদায় সংবর্ধনা  ঈশ্বরদীতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিতে জরিমান আদায় ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বান্দরবান রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৪ বসতঘর ক্ষতিগ্রস্ত গুরুদাসপুরে সভাপতি পরিবর্তনকে ঘিরে উত্তপ্ত রোজী মোজাম্মেল মহিলা কলেজ

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা ক্যাব : দোষীদের গ্রেফতার দাবি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল উধাও করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে ৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান।

ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, মাসুদ রানা, শিশির ইসলাম, ফজলুল করিম, মানিক রানা, সুলভ খান, তাজুল ইসলাম, রাতুল ইসলাম সুমন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে। বেশি মুনাফা লাভের আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে। সরকারের এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভেঙে দিতে না পারলে সাধারণ কেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। এটি ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। তারা দ্রæত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান। মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর