বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদের জন্য “ উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) সহযোগিতা করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিনাজপুর আবু জাফর মোহাম্মদ সাদেক।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রামানিক প্রমুখ।
প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা (GAP) সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। এতে নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা, কৃষি পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জানান, GAP অনুসরণ করলে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি কৃষি খাতে অর্থনৈতিক স্থিতিশীলতা, পরিবেশগত ভারসাম্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে নিরাপদ ও লাভজনক চাষাবাদে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর