সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে কঠোর বার্তা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূলে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এ আহ্বান জানান কমিটির সদস্যরা।

সভায় নওয়াপাড়া নদীবন্দর এলাকায় কার্গো জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে নূরবাগ এলাকায় মহাসড়কের ফুটপাত, নওয়াপাড়া বাজারের অভ্যন্তরীণ সড়ক এবং ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে দখলমুক্ত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার ও অব্যাহত রাখা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এবং তেল ও গ্যাস সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, সহসম্পাদক গোলাম মোস্তাফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, সানা আব্দুল মান্নান ও বিকাশ রায় কপিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর