রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাজশাহীতে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

​রাজশাহীতে নারী আইনজীবীদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারী আইনজীবী ফোরাম’ গঠন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়।
​খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় সমতা নারী কল্যাণ সংস্থা ও লফস (LOFS)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জিএফএ নাগরিকতা।
​সভায় রাজশাহী বার-এর নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রাজশাহীতে নারী আইনজীবীদের নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কার্যকর সংগঠন গড়ে ওঠেনি। নবগঠিত এই ফোরাম নারী আইনজীবীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সামাজিক বিচার ও জেন্ডার সমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনজীবীরা এমন উদ্যোগের প্রশংসা করে এই ফোরামকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইনজীবী আজিজা সুলতানা মৌসুমি, মুসলিমাতুন খাতুন সোমা, শামীমা আক্তার, আনিশা তাহসিন, শারমিন সুলতানা অরিন, শাপলা খাতুন, মোসা. নার্গিস জাহান, কানিজ ফাতেমা ও রুবিনা প্রমুখ।
​খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় প্রায় ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর