বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) ২০২৬-এর জমকালো ফাইনাল ম্যাচ। সোমবার (২৩ মার্চ) দুপুরে হওয়া এই ফাইনাল খেলা দেখতে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। আনন্দ ও উদ্দীপনায় ভরা এই ক্রিকেট উৎসবকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছিল উৎসবের আমেজ।
ফাইনাল ম্যাচ শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব অ্যাডভোকেট ওমরাও খান দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আপেল চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম হোসাইন মুন্না আকন্দ, হেমনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম শিশিরসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বেলুয়া প্রিমিয়ার লীগ ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর