মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ার সমাজ গ্রামে জনবান্ধব অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জিন্দানী ব্লাড ব্যাংক-এর ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।

রবিবার (২২ মার্চ) বাদ মাগরিব সমাজসেবক মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানান পাবনা সাঁথিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ আসাদুর রহমান এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর শিবপুরের বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী ফারুখ সমাজী শুভ, আব্দুল ওহাব মেম্বার এবং নাজমুল হোসেন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

“যদি স্বেচ্ছায় করি রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ”, “মাদককে রুখবো, খেলার দিকে ঝুঁকবো”, “না মাদক, হ্যাঁ জীবন”, “মাদককে না বলুন”, “মাদক ছাড়ো, কলম ধরো—নিজের জীবন নিজে গড়ো” এমন মানবিক ও সচেতনতামূলক প্রতিপাদ্যে আয়োজিত এ খেলা তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

জিন্দানী ডায়াগনস্টিক
অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজ গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং জিন্দানী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মোঃ মোতালেব হোসেন।

পুরো টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইলিয়াস হোসাইন সুরুজ এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ কালু হোসেন। এ সময় খেলোয়াড় ও অতিথিবৃন্দের মাঝে জার্সি প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে করতকান্দি ক্রিকেট একাদশ, খন্দবাড়িয়া ক্রিকেট একাদশ, এসএসসি ব্যাচ ২০২৪ ক্রিকেট একাডেমি ও সমাজ মিয়াপাড়া ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় করতকান্দি ক্রিকেট একাদশকে ৩৩ রানে পরাজিত করে সমাজ মিয়াপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর