মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত

আল মাহমুদ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে”। সোমবার (২৩ মার্চ ২০২৬) প্রথমবারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়।

দিবসটি উপলক্ষে ফজরের নামাজের পর বিএনসিসির উত্তরোত্তর অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিএনসিসির মহাপরিচালকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির সকল অফিসার, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব এবং বিএনসিসির মহাপরিচালক পৃথক বাণী প্রদান করেন। বাণীগুলোতে দেশের তরুণ সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিএনসিসির ভূমিকার প্রশংসা করা হয়।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সুদূরপ্রসারী চিন্তাধারার অংশ হিসেবে “টোটাল পিপলস ওয়ার” ধারণার আলোকে দেশের তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে জাতীয় কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৩ মার্চ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনসিসি দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তরুণদের সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর