টাঙ্গাইলের নাগরপুর উপজেলা-এ এসএসসি ব্যাচ’২০০৭ এর উদ্যোগে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠ-এ অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এর এসএসসি ২০০৭ সালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন পর মিলিত হয়ে স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।