শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রাণীনগরে রাইডো’র ইফতার ও ইসলামিক সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে “রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন” (রাইডো)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংগঠনটির আয়োজনে রাণীনগর মহিলা কলেজ হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামিক সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

রাইডোর চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আসিফুদ্দৌলা স্মরণ ও রাইডো’র সদস্যবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর