শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ পাবনায় বেশি দামে জালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ  ‎ ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, পাশে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন

পাবনায় বেশি দামে জালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

উচ্চ মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে টেবুনিয়া বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।

 

এনএসআই জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী প্রতি লিটার পেট্রোল ২০০-২১০ টাকা করে বিক্রি করে আসছিলো। এবিষয়ে জেলা এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশক্রমে উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

 

এই অভিযানে মোহাম্মদ আলী ৩০ হাজার টাকা জরিমানা। পাশাপাশি মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

 

এসময় এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির সহ ১০ জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর