বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ই-পেপার

টাংগাইলে জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার দিলো জেলা জামায়াত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলন ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে ঈদ উপহার বিতরণ করা হয়। ১২ মার্চ (বৃহস্পতিবার ) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা আমীর আহছান হাবিব মাসুদ।
জুলাই শহীদ লাল মিয়া (মধুপুর),শহীদ  সাজিদ (ঘাটাইল), শহীদ মারুফ (টাঙ্গাইল সদর), শহীদ আশরাফুল (দেলদুয়ার), শহীদ পলাশ (ভূঞাপুর), শহীদ ইমন (গোপালপুর) এর প্রত্যেকটি পরিবার কে ঈদ উপহার দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও  উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির,  শহর আমীর অধ্যাপক  মিজানুর রহমান চৌধুরী, দেলদুয়ার উপজেলা আমীর আল মোমিন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর