রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এশিয়ান টিভির আটশো প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সেই আলেয়া বেগম ‎চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় গ্রেফতার  ‎

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল ও‌ সংবাদ সম্মেলন শেষে একাধিক অভিযোগের পর অবশেষে আলোচিত আলেয়া বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দেহব্যবসা ও চাঁদাবাজি, ভাঙচুরসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন আলেয়া বেগম। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর