বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

সিংড়ায় মিথ্যা ও ভিক্তিহীন সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় মিথ্যা ভিক্তিহীন সংবাদ প্রচার ও অপপ্রচার কারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ১১ নং ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের সভাতি মোঃ ফেরদৌস আলম দুলাল। রবিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সামনে যুবদল নেতা দুলাল তার বিরুদ্ধে মিথ্যা ও ভিক্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য দেন। লিখিত প্রতিবাদে দুলাল উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ সে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। গত সংসদ নির্বাচনে শাসক গোষ্ঠীর নানা মুখি চাপ ও প্রশাসনিক হয়রানির কারনে তার ইচ্ছার বিরুদ্ধে ফুলের মালা পরিয়ে ক্ষমতাসীন দলের অর্ন্তভুক্তি করা হয় কিন্তু যুবদল নেতা দুলাল মানসিক ভাবে মেনে নিতে পারেনি। তার পরও সে দল থেকে দুরে সরে যায়নি বিএনপি সহ যুবদলের সকল কর্মকান্ডে জড়িত আছে।

 

কিন্তু তার ঐ ফুলের মালাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ যুবদল নেতার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সোসাল মিড়িয়ার দ্বারা অপপ্রচার চালাচ্ছে । যুবদল নেতা সাংবাদিকদের বলেন,আমি যদি ক্ষমতাসীন দলেই থাকতাম তাহলে বিএনপির দুর্দিনে দলে থাকতাম না।আমি বিএনপিকে মনে প্রানে ভালোবেসে শহীদ জিয়া এবং তারেক রহমানের নেত্রীত্বের প্রতি আস্থা রেখে এ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নেত্রীত্বের আমার ভালোবাসা ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিগত দিনে যে ভাবে দলীয় কর্মকান্ডে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো। আমি এই মিথ্যা অপপ্রচার কারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর