রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় জামায়াতের রুকন সমাবেশ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত রুকন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নকিবুল্লাহ।
উপজেলা জামায়াতের আয়োজনে এসময় রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ জহুরুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য গোলাম রাব্বানী খান জোবায়ের,
আটঘরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মো: আমিরুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল লতিফ।
উক্ত রুকন সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর