বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নাগরপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কমিটি অনুমোদন: সভাপতি এরশাদ, সম্পাদক তুহিন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন তুহিন।
গত ৭ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট নাগরপুর উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. এরশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখা এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সকলকে সমানভাবে আইনগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।কমিটি গঠনের মাধ্যমে আস্থা রাখায় টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সম্পাদক। একইসাথে তারা সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর