বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

ঝালকাঠি জেলা স্কাউটের আয়োজনে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে প্রতিযোগিতা 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

বাংলাদেশ  স্কাউট ঝালকাঠি জেলা শাখার আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রচনা, চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে ঝালকাঠি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইউনিট লিডারবৃন্দের নেতৃত্বে কাব স্কাউটরা অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্কাউট সম্পাদক মোসলেম আলী সিকদার, কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক, সদর উপজেলার সম্পাদক মোঃ আকছেদ আলী, জেলা স্কাউট লিডার জোহর লাল বৈরাগী, জেলা কাব লিডার আঃ জব্বার মিয়া, উপজেলা সহ-সভাপতি শাহানা আক্তার, শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ইউনিট লিডার সোনালী  দত্ত ও সুগন্ধা মুক্ত রোভার স্কাউটের আরএসএল  উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শত শিক্ষার্থী জুলাই বিপ্লবের উপর রং তুলি দিয়ে ছবি এঁকে বিপ্লবের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।
ঝালকাঠি জেলা স্কাউট কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক বলেন, জুলাই বিপ্লবের স্প্রিট ধরে রাখার জন্য এধরনের আয়োজন করা হয়েছে। শিশু কিশোররা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা যাতে জুলাই বিপ্লবের চেতনা লালন পালন করতে পারে এ বিষয়ে নতুন জেনারেশন ভালো কিছু শিক্ষা লাভ করতে পারে সেজন্য এ আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর