বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

বিজয় এক্সপ্রেস ট্রেন বন্ধের পরিপত্র; রেলওয়ে ডিজির সাথে কিশোরগঞ্জ জেলা আমীরের সাক্ষাৎ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কিশোরগঞ্জ-২  (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী সম্প্রতি তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের রেললাইন সংস্কার, কিশোরগঞ্জ-সিলেট আন্তঃনগর ও ভৈরব-ময়মনসিংহ কমিউটার ট্রেন চালুর দাবি এবং সম্প্রতি বিজয় এক্সপ্রেস ট্রেন বন্ধের সিদ্ধান্ত বাতিলের অনুরোধ।
অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, কোনো স্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণ আর এলাকার অগ্রগতিকে সামনে রেখেই রেলওয়ের ডিজি মোঃ আফজাল হোসেন এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। এ সময় রেলওয়ের ডিজি সব দাবীকে যৌক্তিক বলে সম্মত হন এবং বিজয় ট্রেন বন্ধ হবে না বলে আশ্বাস্ত করেন।
স্থানীয়রা জানান, অধ্যাপক মোঃ রমজান আলীর এই উদ্যোগ জনসেবায় অঙ্গীকারবদ্ধ একজন নেতৃত্বের প্রতিচ্ছবি! এখনো নির্বাচিত হননি, তবুও মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন নিকলী বাজিতপুরের নয়নের মণি, মাজলুম মানুষের কন্ঠ, এই নন্দিত জননেতা।
উল্লেখ্য: গত ২৬-০৭-২০২৫ ইং তারিখে জারিকৃত একটি পরিপত্রের মাধ্যমে বিজয় ট্রেন অলাভজনক ঘোষণা করে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর