বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জাতীয় বৃক্ষ রোপন কর্মসুচি-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে শনিবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর,বাংলাদেশ এর ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ডা. হুমায়ন কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দৃষ্টিনন্দন করতে গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার হাসপাতাল চত্বরে সুপারী গাছের চারা ৮০টা, নারিকেল গাছের চারা ৪টা,কৃষ্ণচুড়া ৪টা এবং মেহগনি গাছের চারা ১২ টা, মোট ১০০ গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা আজ সুপারী ও নারিকেল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর