বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নান্দাইলে চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের আওয়ামী সন্ত্রাসী ও নান্দাইল মডেল থানার বিস্ফোরক সহ বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি তোফাজ্জল, ঈসমাইল, পারভেজ গং কর্তৃক প্রবাসী সাইফুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ও অবিলম্বে আসামিদের গ্রেফতার সহ বিচারের দাবিতে তেলিয়াপাড়া নিজ বাড়িতে শনিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে ভোক্তভোগির পরিবার। এ সময় উক্ত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পে থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাহের উদ্দীন, আবু সাঈদ, কাউসার সহ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে তারা বলেন, প্রবাসি সাইফুল ইসলাম বাক্কার দীর্ঘ বছর ধরে প্রবাসে অবস্থান করে নিজ বাড়িতে এসে পরিবার পরিজন নিয়ে তার দখলীয় পৈত্তিক ভিটাতে বাড়ি নির্মাণ করতে থাকলে কিছুদিন পর উল্লেখিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা বাড়ি নির্মাণের কাজে বাধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে অর্তকিত দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী সাইফুলের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। গুরুতর আহত সাইফুল ইসলাম বাক্কার বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আশংস্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা বর্তমানে প্রকাশ্যে আবারও আহত সাইফুল ইসলাম বাক্কারের পরিবারের লোকজনদের উপর হামলা চালিয়ে খুন জখমের হুমকী দিয়ে যাচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে পরিবারের লোকজন অভিযোগ করেন বলেন, আমরা এই হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবি জোড় দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর