বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

পাকুন্দিয়ায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামে হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই, ২০২৫খ্রিঃ) বিকালে আহুতিয়া যুব সমাজের উদ্যোগে তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে বিবাহিত বনাম অবিবাহিত দুইটি দল। খেলাটি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিএনপি নেতা মোঃ মুক্তার উদ্দিন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফা, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজি মস্তুফা কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ হিমেল আহমেদ সুমন এবং সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান।
খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মোঃ আবুল কাশেম ও জজ মিয়া, সহকারী পরিচালক হিসেবে ছিলেন মোঃ রিপন মিয়া ও রুমেল মিয়া।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে পারলে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হবে। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। এসময় বক্তারা আরও বলেন, জয়-পরাজয় মেনে নিয়ে নিয়ম ও শৃঙ্খলার শিক্ষা নেওয়া প্রয়োজন। উক্ত খেলায় অবিবাহিত দল বিজয় লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর