বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের বিরুদ্ধে নাগরপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” এই স্লোগানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকাল ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সচিব মো. গোলাম মোস্তফা গোলাম। সমাবেশে বাবু শম্ভুনাথ সাহা, মো. আনিসুর রহমান আনিস, আনিসুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দি মিয়া, মীর ওবায়েদ মোস্তাক মিয়া, রয়েল মিয়া, মো. কায়কোবাদ মিয়া, মো.নবিনুর ইসলাম, আজিম মিয়া, মানিক মিয়া, আফতাব উদ্দিন আপন, আব্দুর রশিদ মিয়াসহ কিন্ডারগার্টেনের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি না মানলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর