বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

রাণীনগরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় এই মূর্তিটি পাওয়া যায়।

খবর পেয়ে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।

তিনি জানান, উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় কৃষক জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। হালচাষের সময় পাওয়ার টিলারের নিচের যন্ত্রাংশে বেশ উচ্চশব্দ শুনতে পায়। এ সময় ওই শ্রমিক পাওয়ার টিলার থামিয়ে মাটির নিচে মূর্তি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের সহায়তায় বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মূর্তিটি কষ্টি পাথরের। যার দৈর্ঘ প্রায় সাড়ে ২১ ইঞ্চি, প্রস্ত সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪ কেজি। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি জেলা প্রসাশকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাণীনগর থানাপুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর