বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই করতে হবে-অধ্যাপক গোলাম রসুল

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর -৪ আসনের জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি, এবার দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায় তবে এদেশের উন্নয়ন হবে, নিরাপদ ও সুখী সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠবে। সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরো বলেন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল কোরআনের বিধান বাস্তবায়ন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। এরআগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে  ধুলগ্রামে ২০২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মানে আলেম ও ইমামদের ভুমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর শেখ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে  ও অভয়নগর থানা জামায়াতের সেক্রেটারী মহিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, থানা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইন, আল মুদারিবের পরিচালক শেখ মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, থানা জামায়াতের প্রচার সম্পাদক শরিফ বেলাল হুসাইনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগন। পরে আমতলা বাজারে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর