বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

হরিপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক এবং ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র  বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার প্রশাসনের আয়োজনে  পরিষদ চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বমর্ণ ৫০ জন গ্রাম পুলিশের মাঝে এসব মালামাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন এই বাইসাইকেল গ্রাম পুলিশের কর্যক্রম পরিচালনা করতে সহায়ক হবে এবং মানুষের সেবা দিতে পারবে। বাইসাইকেল বিতরণের সময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ৫০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের  বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। বাইসাইকেল পেয়ে হরিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ জিয়া,হারুন সহ সকলেই বলেন, সরকারের দেওয়া এই বাইসাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত। এখন আমরা  সাইকেলের মাধ্যমে  যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রত যেতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর