রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

চাটমোহরে স্কুল ছাত্রীর মুখে গামছা বেঁধে ধ*র্ষ*ণ! থানায় মামলা দায়ের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার বড় শালিখা গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে মেয়ের পরিবার।

সূত্রে ও চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন হোসেন (৩৪) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার (২৩ জুলাই) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ধর্ষনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ধর্ষক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর