বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

লামার পর্যটকের ঝু*ল*ন্ত ম*র*দেহ উদ্ধার

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর একটি কটেজে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশ।
নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা (ডাকঘর ১৩১০), কালীগঞ্জ পশ্চিম পাড়া, শাহী মসজিদ রোডের বাসা-৩৬, ব্লক-ব এলাকার বাসিন্দা  আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।
‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর মালিক সাদ্দাম হোসেন জানান, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসেন এবং দুই দিন ধরে অবস্থান করছিলেন। বুধবার সকালে রুমে নাস্তা পৌঁছে দিতে গেলে স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত দরজা বন্ধ পান। তারা পাশের ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিসোর্ট মালিক আকাইদ হোসেন আমাদের ফোন করে জানান, একজন পর্যটক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি এবং টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি।
নিহতের পকেট থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর