বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহ  নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে নিরীহ যুবক ইয়াসিন আরাফাত সাগরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎২৩ জুলাই ২০২৫ ইং, বুধবার বেলা ১২টায় বাহাদুরপুর আমতলা এলাকায় ইয়াসিন আরাফাত সাগরের পরিবারের সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎ স্বপন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাসেল মিয়া, সাবেক আনসার কর্মকর্তা জসীম উদ্দীন, কাজল সরকার ও আনোয়ারুল জুয়েল।
‎বক্তারা বলেন, “ইয়াসিন আরাফাত সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরপরাধ যুবকের জীবন ধ্বংসের অপচেষ্টা কখনোই মেনে নেওয়া যাবে না।”
‎তারা আরও বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইয়াসিন আরাফাত সাগরের মুক্তি নিশ্চিত করতে হবে এবং যারা ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
‎মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর