বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

লামায় ৪০ হাজার ঘনফুট বালি জব্দ 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

বান্দরবানের লামা পৌরসভার ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (২০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জানায়,দীর্ঘদিন ধরে ০৮ নং ওয়ার্ড  ছাগল খাইয়া নেতা মোঃ জহির ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিলেন।
এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও জহির উদ্দীনের বেপরোয়া বালু উত্তোলন ও মজুদ বন্ধ হয়নি। অভিযান শেষে জব্দকৃত বালু ছাগল খাইয়া মৌজার হেডম্যানের নিকট জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধ বালু মজুতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর