বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

রাণীনগরে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন – সভাপতি জাকির, সম্পাদক টনি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে উপজেলা সদরের বরেন্দ্র গেট সংলগ্ন গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি ও নাছির উদ্দিন টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম সহ-সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মুন্টু সহ-সভাপতি, মো. বুলবুল সহ-সাংগঠনিক সম্পাদক, আশরাফুল অর্থ সম্পাদক, মাসুদুর রহমান দপ্তর সম্পাদক, বাবু প্রামানিক প্রচার সম্পাদক ও মো. ফজলু এবং মো. বুলবুল বুলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান। তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬১ জন। এর মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর