বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

রাণীনগরে ব্র্যাকের কমিউনিটিভ ইংলিশ কোর্সের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

‘সর্বজনীন ইংলিশ, উজ্জল ভবিষ্যত’ প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে ব্র্যাকের উদ্যোগে কমিউনিটিভ ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স প্রজেক্ট মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইটাব) এর আওতায় ৪ মাস ব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।

এদিন  বেলা ১০ টায় রাণীনগর উপজেলা সদরের সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ভবনের একটি ক্লাস রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইটাব) কর্তৃক প্রশিক্ষক সঞ্জয় কুমার দাস, অত্র বিদ্যালয়ের শিক্ষক শাহাবুল ইসলাস, অবিভাবক আতাউর ইসলাম নিক্সন, ব্যাকের সিডিও আব্দুল গফ্ফার প্রমুখ।

প্রতি সপ্তাহের শনিবার করে ৪ মাস ব্যাপী এ কোর্সে ৩৪ জন শিক্ষর্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। কমিউনিটিভ ইংলিশ কোর্স পর্যায়ক্রমে রাণীনগরের অন্যান্য উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হবে বলে ব্র্যাকের কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর