বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে টাংগাইল শহর জামায়াত। ১৬ জুলাই (বুধবার ) টাংগাইল শহরের নতুন বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাদ আসর মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন টাংগাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলী আকন্দ প্রমুখ। সমাবেশে শহর আমীর সরকারকে জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তিনি  টাংগাইলবাসীকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর