বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস হিমু গ্রেফতার

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সদস্য তারেক শামস খান হিমু (৬২) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে ঢাকা শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪  সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতিক) হয়ে অংশ নিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। সে দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। তিনি আমেরিকা থেকে গতকাল সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর