বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

জমির মালিকানা নিয়ে বিরোধ, দুপক্ষের সং*ঘর্ষের আশংকা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে এবং যেকোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে  হাবিবুর রহমান পাড়ায় (৩ নং ওয়ার্ড) অভিযোগের প্রেক্ষিতে লামা এসিল্যান্ড অফিস থেকে  সরেজমিনে তদন্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থায় শান্ত হয়। এখনও উভয় পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে ও সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে লামার সরই ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান ও তার ছেলে বাবুল তার পরিবার নিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসতেছে। ১৯৮০-৮১ সালে খাস জমি বন্তোবস্তিমূলে ভোগ দখলে আছেন।সেক্ষেত্রে পরে বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৩০১ নং সরই মৌজার হাবিবুর রহমান পাড়ায়  পূর্ণবাসন হোল্ডিং নং আর/ ১৭ অন্তর ৫.০০ ( পাঁচ) একর ৩য় শ্রেণির জমি হইতে ৪.৮০ চার একর আশি শতক) ৩য় শ্রেণির জমি আনিছুর রহমান হতে ৪ একর অন্যজন হতে জবানবন্দি কর্তন পূর্বক সংশোধন এর ২০২২ সালে রেকর্ড সংশোধনের জেলা প্রশাসক বরাবর আবেদন করি। যাহার বায়নামা দলিল নং ৪৯/২০১৯ ইং,।
অপরদিকে লামা উপজেলার সরই ইউনিয়নের ঐ এলাকার  মোঃ শফিকুর রহমান গং তার পরিবার নিয়ে দীর্ঘদি ধরে হাবিবুর পাড়ায় (৩ নং ওয়ার্ড) বসবাস করে আসছিলেন। ১৯৭৬-৮৭ সালে বন্তাবস্তি মূলে  ৩২৯ নং খতিয়ান মূলে ভোগদখলে আছেন। তারা যে জায়গায় ভোগদখলে তাহা আমাদের জায়গা।
শফিকুর রহমান ও তার ছেলেরা জানান, প্রতিপক্ষরা অন্য জায়গার খতিয়ান এনে আমাদের এখানে বসার চেষ্টা করছে।
আর হাবিবুর রহমান ও তার ছেলে বাবুল জানান, প্রতিপক্ষরা পরিবর্তিত পরিস্থিতিকে পুঁজি করে আমাদের উপর অন্যায় অত্যাচার করছে। তার কি রকম আচরণ করছে সবাই জানে।
স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ নতুন কিছু নয়, তবে এই ধরনের বিরোধ প্রায়ই সংঘাতের দিকে মোড় নেয়। এই ক্ষেত্রে, দুটি পক্ষই জমির মালিকানা দাবি করছে এবং কেউ জমি ছাড়তে রাজি নয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষ হতে পারে।
এলাকাবাসীর মধ্যে এই ঘটনা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছে, সংঘর্ষ হলে তাদের জীবন ও সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে সরই পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, এই বিষয়ে আমরা অবগত আছি, এগুলো আইন আদালতের বিষয়। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং জানান,এই ধরনের ঘটনা এড়াতে, বিরোধ মীমাংসার জন্য শান্তিপূর্ণ উপায় অবলম্বন করা উচিত। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আসতে হবে এবং আইনের আশ্রয় নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর