বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

পাকুন্দিয়ায় উষার আলো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে উষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হেলান উদ্দিন ভূইয়া, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। এ সময় উষার আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ নয়, বরং জীববৈচিত্র্য ও মানুষের অস্তিত্ব রক্ষায় অনন্য ভূমিকা রাখে। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ হতে পারে পরিবেশ রক্ষার এক মহৎ উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও সংগঠনের প্রতিনিধি এইচ এম ফরহাদ ভূইয়া জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিবেশবান্ধব এ ধরনের কর্মসূচি পরিচালিত হবে এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সমাজের সকল স্তরের মানুষকে এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর