বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

বীরগঞ্জে আম কেনায় ব্যস্ত ক্রেতারা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মোড়ে মোড়ে ফলের দোকানগুলিতে শোভা পাচ্ছে নানা জাতের আম। মিষ্টি আমের মম ঘ্রাণে মাতোয়ারা পুরো পৌরশহর। স্থায়ী দোকান ছাড়াও পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়ীরা। আর দাম কম হওয়ায় এসব মৌসুমী ব্যবসায়ীদের কাছে আম কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা।
দূর দূরান্ত থেকে ভ্যানে করে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বারি-৪, হাড়িভাঙ্গা এবং আম্রপালিসহ  বিভিন্ন দেশিও প্রজাতির নানা স্বাদের আম সংগ্রহ করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে আম কেনাবেচা।
জাত ভেদে প্রতি কেজি আম ৩০টাকা থেকে শুরু করে ১২০ টাকা কেজি দরে বিক্রয় করছে ব্যবসায়ীরা। আর এসব ভ্রাম্যমান মৌসুমী ব্যবসায়ীদের কাছে একটু কম দামে আম পাওয়া যায় বলে জানিয়েছেন ক্রেতারা।
আম কিনতে আসা বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মোঃ আসাদুজ্জামান জানান, আমের মান ভালো এবং দামও তুলনামূলকভাবে হাতের নাগালে। তাই পরিবারের জন্য কিছু আম ক্রয় করলাম। এখানে অবশ্য অনেকেই  আত্মীয়-স্বজনকে পাঠানোর জন্য কিনছেন।
আম বিক্রেতারা মোঃ লিটন জানান, আমরা বীরগঞ্জের আশপাশের বাগান থেকে প্রতিদিন টাটকা আম নিয়ে বিক্রি করি।
এ বছর আমের তুলনামূলক ভাবে দাম কম হওয়ায় বেচা বিক্রি বেশ ভালো। আমের ব্যাপক চাহিদা, বিক্রিও ভালো হওয়ার কারণে আমরা কিছুটা হলেও লাভের মুখ দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর