বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দুর করতে হবে – নাহিদ ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দুর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে বলে অন্য কোন রাজনৈতিক দল দুর্নীতি-লুটপাট দখল চাঁদাবাজি করতে চায় আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না। ২৪ এর জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে অব্যশই নতুন করে গড়ে তুলতে হবে।

রবিবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পথযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই উপলক্ষ্যে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা “দেশ গড়তে জুলাই পথযাত্রা” কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পথযাত্রা, পথসভা সহ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। নওগাঁর রাণীনগরে এসে অনেক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হয়েছে, ১৯৭১ সালে তারা যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

রাণীনগরের কুজাইল বাজারে পথযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর