বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নের সিংদই গ্রামে চুরি, মাদক, জুয়া, যৌতুক, ভূমিদস্যু দমন, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সহ সব ধরনের পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ও সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণ রাখার নির্মিত্তে সিংদই গ্রামবাসীর আয়োজনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯ নং আচারগাও ইউনিয়নের সিংদই টংগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার অফিসান ইনচার্জ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মুজাহিদুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাদের নিজস্ব মতামত প্রদানে বক্তব্যে অংশ নেন।
বক্তারা এলাকার যে কোনো অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য আহবান জানিয়েছেন। এসময় শতশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত সবাইকে নিয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার অপরাধ কর্মকাণ্ড গুলো চিহ্নিত করে নোট করে হয়েছে। পরে সভাপতির বক্তৃতায় অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর