বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে- ধর্ম উপদেষ্টা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

মডেল মসজিদ স্থাপিত হলে ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫জুলাই) সকাল ১০ টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন কালে এ কথা বলেন। তিনি বলেন, শান্তি প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন।মানুষ এবাদত ও নামাজ মূখী হলে সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গরহিত কাজ থেকে রক্ষা করে।আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা মূল্যবোধ ভ্রতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দ বোধ হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে সহঅবস্থানে বসবাস করে আসছে।ধর্মীয় অনুশাসন,  নৈতিকতার ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এই মসজিদ অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।
অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরেরর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হকসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর