বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

রাণীনগরে নিষিদ্ধ গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এ গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সারাদেশের নার্সারীগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ।

  বৃহস্পতিবার নওগাঁর রাণীনগরের চারটি নার্সারীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি-ব্যক্তি মালিকানা নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্নবাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়নের একটি নার্সারীতে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার, নার্সারী মালিক প্রমুখ।

এ সময় বাড়ির আশেপাশে কিংবা ফসলের জমির আইল দিয়ে রোপন করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুতই নিজ দায়িত্বে এই ক্ষতিকর গাছগুলো কেটে ফেলার পরামর্শও প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর