বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্দা, ১ডজনের বেশি মামলা আসামি চাকমা জাহাঙ্গীর বুধবার (২ জুলাই) ভোর রাতে খুন হয়েছে। মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্ধে প্রতিপক্ষের হাতে খুন হয়ে থাকতে পারে ধারণা স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা যায়, চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ ডজনেরও বেশি মামলা রয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসির অভিযোগ থেকে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতো চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকান্ডের দরুন টাঙ্গাইল ও জামালপুরের যমুনা নদী তীরের জনপদ অশান্ত হয়ে উঠে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। কুপিয়ে মারাত্মক জখম করে। মরনাপন্ন অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো, লোকমুখে শুনেছি তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে।
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহু মামলার আসামী সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিলো না পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রয়েছে। দুপুর ১-২টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর