বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

ঝালকাঠিতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

হাসিনা আমুর মুক্তি চেয়ে যুবলীগ নেতা জাকিরের নেতৃত্বে ঢাকায় মিছিল করার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার সন্ধ্যার পরে ঝালকাঠি মহিলা কলেজের সামনে থেকে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে টিআহমেদ মোড় হয়ে ফায়ার সার্ভিস  মোড় ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. মুশফিকুর রহমান বাবু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মো: ইয়াসিন হাওলাদার, যুবদল নেতা সাদ্দাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমেদ, বিএনপি নেতা সরদার মো: শহিদুল্লাহ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ও যুবলীগের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে শ্লোগান দেয়া হয়। মিছিলের শ্লোগানে বলা হয় “একটা দুইটা আওয়ামীলীগ-যুবলীগ ধর, ধরে ধরে জেলে ভর।”
বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সভায় এডভোকেট শাহাদাত হোসেন বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আমীর হোসেন আমু দেশের মধ্যে নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির জন্য ঢাকায় জটিকা মিছিল দিয়ে অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা চালাচ্ছে। এদরকে ঝালকাঠির মাটিতে জায়গা দেয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের সকল কার্যক্রম প্রতিহত করা হবে। ঝালকাঠিবাসী এদেরকে প্রত্যাখান করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর